জেগে জেগে ঘুমাই আর স্বপ্নে দেখি--
পিকাপে উঠায় নিয়ে গেলো দুই দুইটা রিকশা,
অথর্বজোনে চালানোর মহাঅপরাধে
করজোড় করছিল মেহনতি হাত দুটো
কে শোনে কার কথা!
বুকে কত যে ব্যথা!
নয়নে ঘৃণাক্ষোভের বন্যা!
মুঠোফোন এক ছায়াপথ--তা বের করে একটা ছবি তুলবো, 'কে করে ঝামেলা?' এই ভেবে--
ছলছল চোখে আমি গা বাঁচিয়ে নিজেকে হত্যা করলাম!
সুনীতি নিয়ে চলতে চাওয়া একটা মানুষ আমি এইভাবে কতবার মারা যেতে পারি?
ইচ্ছে করে, কী ইচ্ছে করে তা বলতেও ইচ্ছে করে অথচ বলতে পারি না!
পিঠে চাপড় দিয়ে বলি,'বেশ ভালো আছিস একা একা! ভূতে কি এ জন্য কিলাচ্ছে?'!
ভূতের মধ্যে হওয়া সর্ষে ফুলের মধু খেয়ে নাকে সরিষার তেল দিয়ে ঘুমের মধ্যেই ঘুমাতে যাচ্ছি!
আমার ক্ষমা নাই---
আমাকে আমার ক্ষমা করা যাবে না,
না যাবে, আসন্ন আযাবে?
#কবিতারা
0 Comments