কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত?
কত প্রদীপ শিখা জ্বালালে,জীবন আলোয় উদ্দীপ্ত ?
কত ব্যথা বুকে চাপালে,তাকে বলি আমি ধৈর্য ?
নির্মমতা কতদূর হলে,জাতি হবে নির্লজ্জ?
আমি চিত্কার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিত্কার....
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার !!!
-হায়দার হোসেন
আমার মনে হয় ভারতের প্রদেশ হতে চায়না এরকম প্রতিটি বাংলাদেশী বাঙালির মনের কথা এগুলি।
আমি এখনো জানিনা কবে ৫৭ জন ভাই হত্যার নেপথ্যের দেশদ্রোহীদের প্রকাশ্য দিবালোকে বিচার হবে।
তবে আমি আশা করি,সত্যিই আশা করি কুচক্রিরা ধরা পড়বেই।
সেইদিন কোন রাষ্ট্রপতিও ফাঁসির আসামীদের ক্ষমা করবেনা।

0 Comments