'কোরআন অবমাননাকারীদের বিচার চাইলেন হামিদ কারজাই ।'-রেডিও তেহরান
কতটুকু আত্মমর্যাদাহীন হলে একটা দেশের রাষ্ট্রপতি হয়ে সেদেশেরই ঘটনার বিচার অন্যের কাছে চাইতে পারে একজন!
হামিদ কারজাই,আপনি এতবেশি নির্লজ্জ যে তারপরও আপনি দখলকারী অত্যাচারীদের দাস হয়ে গদীতে থাকবেন।
হামিদ কারজাই,কোরআন আমাদের পবিত্র ধর্মগ্রন্থ।দখলদাররা তাদের সর্বশেষ উপহার হিসেবে আফগান জনগণের কোরান পুড়িয়ে ফেলল।তাতেও আপনি সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে জনতাকে লড়তে বলেননি।আপনাকে তালেবানদের দেয়া উপাধি মুনাফিকেই ভালো মানায়।চালিয়ে যান,জাহান্নামেও আপনি রাষ্ট্রপতি থাকবেন সেই কামনায় আছি।
হামিদ কারজাই,আপনি মুসলিম বিশ্বকে এবং মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতার লোভে চামচামি করছেন স্বীকৃত অপশক্তিদের।
ইতিহাস আপনার পৃষ্ঠপোষকদের সাথে আপনাকেও ছুঁড়ে ফেলবে কালের নর্দমায়,যেখানে আপনার মত কীটেরাই প্রাচুর্যময়।

0 Comments