ঐতিহাসিক ৭ ই মার্চ।
বাঙালি জাতির স্বাধীনতার ইতিহাসের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ একটি দিন।এই দিন একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি জাতির স্থপতিরূপে আবির্ভূত হন।
এই দিন একজন জাতির স্থপতি নিপীড়ন আর অন্যায়ের বিরুদ্ধে চূড়ান্ত ডাক দেন।
এই দিন বাঙালি স্বাধীনতার স্বপ্ন দেখতে শেখে।
এই দিন বাঙালি একতাবদ্ধ হয়।
এই দিন বাঙালি অস্ত্র ধরার দীক্ষা নেয়।
এই দিন বাঙালি একক নেতৃত্ব গ্রহণ করে।
এই দিন একজন বাঙালি পৃথিবীর অন্যতম ভাষণের সৃষ্টি করে।
অন্তপপক্ষে এই দিনটি নিয়ে কেউ রাজনীতি করবেননা।
বঙ্গবন্ধু বাংলাদেশের স্থপতি।তাই তার ভাষণ প্রচার ও মূল্যায়নের এখতিয়ার প্রতিটি নাগরিকের রয়েছে।
আওয়ামী লীগ যেন'৭ই মার্চ কে পৈর্তৃক'সম্পদ বানিয়েছে।এটা ইতিহাসের সাথে অন্যায় করা ছাড়া কিছু নয়।
আবার বিএনপি এই দিনটাকে আওয়ামী দিবস হিসেবে অবহেলা করে,যাতে কেউ আবার এই ভাষণ দিয়ে বিএনপিকে আওয়ামী লীগের সাথে মিশিয়ে ফেলে।এটা বিএনপির চরম রাজনৈতিক অসচেতনতা ছাড়া কিছুই না।
আমরা প্রতিটি তরুন প্রতিটি মুহূর্তে ৭ই মার্চ থেকে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা নিয়ে দেশ গঠনে ভূমিকা রাখবো এটাই আমার প্রত্যাশা।
চলো আরেকটিবার একত্রে উচ্চারণ করিঃ
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
সাম্রাজ্যবাদী ও আগ্রাসী যেকোন অপশক্তির ভিত কাঁপিয়ে দিতে এইকথাগুলোই যথেষ্ট।
সবার মাঝে ৭ই মার্চের চেতনা জেগে উঠুক...
0 Comments