সর্বশেষ

দেশের স্থপতিকে 'রাজনীতিকরণ' করা অনুচিত

'রক্ত যখন দিয়েছি,রক্ত আরো দিবো।তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ'-বাংলাদেশের স্থপতি ও বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান
আজ কোন ধূর্ত,স্বার্থপর রাজনীতিবিদের মুখ থেকে দেশকে মুক্ত করার জন্য রক্ত ঝরানোর অঙ্খীকার করা হয়না।
আজ মহান শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন থেকে বিচ্যুত হয়ে তারই আদর্শ বাস্তবায়নের অলীক স্বপ্নে বিভোর রাজনীতিবিদ নামের নিচু মানসীকতার কিছু মানুষ(?)।
আজ শেখ মুজিবকে রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে।
আজ 'জয় বাংলা'নামের স্বাধীনতার মূলমন্ত্র তাই কোন রাজনৈতিক দল তার নিজের বলে দাবী করে।
এটা অন্যায়,সমগ্র জাতির নতুন প্রজন্মের কাছে ইতিহাসকে বিকৃত করে উপস্থাপনের অপচেষ্টা।
মহান শেখ মুজিবুর রহমান ও সংগ্রামী জীবন এবং বাংলাদেশের মানুষের প্রতি তাঁর অবদান বাংলাদেশের প্রতিটি নাগরিকের'ঐতিহাসিক অহংকারের সম্পদ'।
মহান শেখ মুজিবকে কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত করা অনুচিত।
জাতির পিতা ও দেশের স্থপতি কোন ব্যক্তি বিশেষ বা সংগঠনের যথাক্রমে আদর্শ ও গঠনতন্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়।
জাতির পিতা সমগ্র জাতির জনক,দেশের স্থপতি প্রতিটি নাগরিকের অতি শ্রদ্ধেয়।
জাতির পিতাকে'রাজনীতিবিদ' বানিয়ে ফেলা বিকৃত মানসীকতার জ্ঞানপাপী অথবা মূর্খদের হটকারীতা করে নিজেদের স্বার্থোদ্ধার করার অপচেষ্টা ছাড়া কিছুইনা।
প্রতিটি সরকারের মহান শেখ মুজিবুর রহমানকে 'রাজনীতিকরণ'থেকে বিরত থাকা উচিত।
তা না হলে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাহাত্ম হ্রাস পাবে।
কারণ মহান শেখ মুজিবুর রহমানকে নিরপেক্ষভাবে মূল্যায়ন না করে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রাপ্তি অসম্ভব।
আশা করি দেশের বিজ্ঞ ইতিহাস রচনাকারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উল্লেখিত বিষয়গুলোকে নিরপেক্ষভাবে গ্রহণ করবেন ও মহান শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মকে রাজনীতিকরণ থেকে দূরে থাকবেন।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments