Spot Choice ও কিছু অন্য বিষয়ের কারণে 'STUDY TOUR'(আসলে PICNIC,ব্যানারে কী কারণে এটা লেখা হল তা কোন ব্যানার বিশেষজ্ঞ হয়ত বলতে পারবেন)এ আমি যেতে অনিচ্ছুক ছিলাম।শ্রদ্ধেয় রাকীব স্যার ও বিশেষ করে উজ্জ্বল স্যারের তাড়া দেওয়ার কারণে একেবারে শেষের দিকে আমি বনভোজনে যেতে আগ্রহী হই।অবশ্য রইস,মিতুল ও আইমানেরও ভূমিকা আছে আমার যাওয়ার পিছে।
বনভোজনে গেলাম,ফিরেও এলাম।এসে দেখলাম ভালইতো,বন্ধুদের অনেকের না জানা প্রতিভা জানা হল।
বনভোজনে অনেক আনন্দ করেছি,কিছুটা অপ্রাপ্তিও ছিল।মোটামুটি মানের একটা অসূহ্ম পরিমাপ দেওয়ার চেষ্টা করেছি।
প্রাপ্তিঃ
***শ্রদ্ধেয় শিক্ষকদের আন্তরিকতা ও সহযোগীতাপূর্ণ মনোভাবের চাক্ষুষ প্রমাণ।
*উপাচার্য ও ডিনের পরিবারসহ উপস্থিতি।
বঙ্গবন্ধু সেতু দর্শন।
*গোপালগঞ্জের(আমার জেলা)বাইরে নৌকা (আসলে ট্রলার,আমি BOAT এর বাংলা করেছি)ভ্রমন।
***আইন ও বিচার এবং Public health & informatics এই দুটি বিভাগ নতুন খোলা হলেও এরা এখনো কোন ভ্রমনে যেতে পারেনি।আজকের ভ্রমন আমাদের গর্বিত করেছে।
**জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে(সম্ভবত বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে)একটি বনভোজনে এতোবেশি খাবার আইটেম রাখা হয়নি।এ ব্যাপারেও আমরা ইতিহাস সৃষ্টি করেছি।
***বন্ধুদের অনেকের সুপ্ত প্রতিভার বিকাশ।যেমন,রেজোয়ানের চমত্কার বাঁশি বাজানো,মিঠুনের নাচ,মিতুলের গান,অভির গান ও নাচ,আইমানের দুষ্টুমির প্রবণতা ও থুই চিংয়ের কমলার খোসাকে ক্ষেপনাস্ত্র বানানোর অত্যাধুনিক প্রযুক্তি আবিষ্কার।
*বন্ধুদের ভিতর আন্তরিকতা ও ঘনিষ্টতা বেড়ে যাওয়া।
অপ্রাপ্তিঃ
মামুন স্যার,শাহিন স্যার,লুতফর স্যার ও বিশেষ করে আদনান স্যারের অনুপস্থিতি।
*কিছু ছদ্মবেশির মুখোশ অপ্রকাশিত থেকেই গেলো।[কয়েকজনের প্রকাশিত হয়েছে]
*কারো কারো দ্বৈত অবস্থান আমাদের ভাবিয়ে তুলেছে।
*বাসের ভেতর ঝাঁকিটাকে অসহ্য লেগেছে।
*উজ্জ্বল স্যার ও রাকিব স্যার 'পানিতে নেমে কাদা পাড়ানো'ছাড়া কোন Performance ই দেখাননি।
*বাংলা গান গাওয়া হয়েছে অনেক,তবে সেই তুলনায় বাজানো হয়েছে কম।
*রাশেদ ভাই ও সবুজ ভাইয়ের বিমর্ষতা ও আমাদের সাথে আনন্দে অংশগ্রহনে বিরত থাকা।
*'Sound System'এতোই ভালো(?) ছিল যে,অধিকাংশ সময় আমাদের কন্ঠস্বরের প্রয়োজনীয়তা ব্যাপকভাবে অনুভূত হয়েছে।
*মউদুদ সুজনের অনুষ্ঠান অসমাপ্ত ছিল।
*এতো এতো কিছুর পরও আমি কোন পুরস্কার পাইনি।এটাই সবচেয়ে বড় অপ্রাপ্তি।এর জন্য আমি বিশেষভাবে দায়ী করলাম পাল স্যারের ছেলেকে ও সাখাওয়াতকে।
[শুনেছি একটা পুরস্কার থেকে গেছে,সেটা আমাকে দিলে অপ্রাপ্তি কিছুটা ঘোচাত]
সারাদিনের পরিশ্রমের পর মস্তিষ্ক আর কিছু লিখতে সাড়া দিচ্ছেনা।বাকিটা তোমরা লিখ....
0 Comments