বাংলাদেশের 'প্রতিবেশী দেশভক্ত'বুদ্ধিজীবী ও তাদের অন্ধ অনুসরণকারীরা যে দেশটাকে প্রতিবেশী ভাবছে,তারা বাংলাদেশকে প্রতিবেশী ভাবছে কী না তা ভেবে দেখা উচিত।
বন্ধুত্বের আর প্রতিবেশীর অজুহাত দিয়ে আমাদের কাছ থেকে ট্রানজিট(?)নিয়েছে,আমাদের ভূমি নিয়েছে অথচ আমাদের ন্যায্য পানির হিস্যা দিচ্ছেনা।আবার অকৃতজ্ঞের মত সীমান্তে ফেলানীদের হত্যা করছে।এই ধরণের রাষ্ট্র কে কীভাবে নিকট প্রতিবেশী রাষ্ট্র বলা যায়?
আমাদের একটি স্বাধীন ও সার্বভৌম আত্মমর্যাদাশীল রাষ্ট্রের পূর্ণ মর্যাদা নিয়েই প্রতিবেশী দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়া উচিত।
[মঈনুল ইসলাম রাকীব
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগ,(১ম বর্ষ)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়]
এই লেখাটি ৭ মার্চ ২০১২ দৈনিক ইত্তেফাকের ৯ পৃষ্ঠায় দৃষ্টিকোণ বিভাগে প্রকাশিত হয়।
লেখার শিরোনাম কে কোন এক পরিচিত কারণে পরিবর্তিত করা হয়।'প্রতিবেশী রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়া উচিত'শেষ লাইনের এই অংশবিশেষকে আমি কখনোই শিরোনাম করিনি।
তারপরও অধম কোন রাষ্ট্রের বিরুদ্ধে লেখা মন্তব্যটি প্রকাশিত হয়েছে এটা কম কিসের?
0 Comments