সর্বশেষ

রিটার্ন অব সুরঞ্জিতদা:বেহায়ার ফিরে আসা

'...৫৫বছরের রাজনীতি৫ ৫ সেকেন্ডে শেষ হয়ে যাবেনা !'
যাবে কী না যাবে আগামী নির্বাচনেই দেখা যাবে।
'...আমার বিষয়ে বিভাগীয় তদন্ত করা হয়েছে।ব্যাপক প্রমাণাদি নিয়ে এই তদন্ত সম্পন্ন করা হয়েছে ।যেহেতু তদন্ত শেষ হয়েছে,সেহেতু আমি জনগণের কাছে ফিরে যাচ্ছি ।'
নিজের ঢোল যতোই পেটান,মুখ বিকৃত যতোই করেন চোর ইমেজ এতো তাড়াতাড়ি যাচ্ছেনা।
'ব্যাপক প্রমাণাদি'সম্পর্কে এতো আত্মবিশ্বাস নিয়ে বলছেন যেন প্রমাণাদি আপনিই সরবরাহ করেছেন।
'...মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে আমি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি।'
ওরে চান্দু ,এইবার আসল পরীক্ষা ।দেখা যাবে কেমনে মন্ত্রিত্বের লোভ সামলাও।
'...আমার ছেলে রাজনীতি করেনা...রাজনীতিকে ঘৃণা করে।'
রাজনীতি না করেই যদি কাড়ি কাড়ি টাকা পাওয়া যায়,আবার কোটি টাকার লাইসেন্স ও পাওয়া যায় তবে কেন সৌমেন বাবু রিক্স নিবেন?
'...৪০বছর আগে বিয়েতে যে খাট পেয়েছি সেটায় এখনো ঘুমাচ্ছি'
এর পরেই বাবুজী আবার উক্তি করেনঃ
'...আমি কি ফকিন্নির পূত ?আমার বাড়ি আছে,গাড়ি আছে,জমিজমা আছে,ঘর সংসার আছে।'
সুরঞ্জিতের থলের বিড়াল কীভাবে বেরোলে দেখেছেন ?
প্রথমে বলেছে বিয়ের থেকে প্রাপ্ত খাটে(যৌতুক কীনা জানিনা)ঘুমায়,আবার পরের বার বলছে যে বাড়ি গাড়ি জমি আছে।এগুলো কীভাবে হল?
বিয়ের সময় নিশ্চয়ই গাড়ি ছিলনা,বাড়িও ছিলনা
যেহেতু একটি খাট কিনার পয়সা পর্যন্ত তার এখনো হয়নি।
এই সম্পদ তা হলে কীভাবে হল?
'ফকিন্নি'বলে তিনি কি নিম্নবর্ণের মানুষকে অপমানিত করলেননা?
তবে তার ভাষাজ্ঞান থেকে বোঝা যায় তিনি হিন্দুদের নিম্নবর্ণের শুদ্রজাত।
আমরা সুরঞ্জিতকে আর মন্ত্রি দেখতে চাইনা,যদিও তিনি অনেক মিষ্টি কথা বলে শেখ হাসিনাকে সন্তুষ্ট করতে চাইবেন।তিনি যে স্বার্থের জন্য চামচামি করবেন তার একটি উজ্জ্বল দৃষ্টান্তঃ
'...মন্ত্রিত্ব দেয়ার এখতিয়ার তো সরকারের ।প্রধানমন্ত্রী আবার এ দায়িত্ব দিলে আমি রেল মন্ত্রণালয়েই আবার ফিরে যাবো।শেখ হাসিনার কথায় অতীতে যেমন পিছুপা হইনি,ভবিষ্যতেও হবোনা।'
মুখে গণতন্ত্র গণতন্ত্র বলে ফেনা তোলা সুরঞ্জিত বাবু কতটুকু অন্ধভক্তি ও পদলেহনের ক্ষমতা চিন্তা করূন !
সবকিছু বিবেকবান জনতাই বিচার করবে।
[১৬মে ঝিগাতলাস্থ বাড়িতে সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে করা কতিপয় উক্তি]
[১৭মে,দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক ডেসটিনি ]
মঈনুল ইসলাম রাকীব
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments