সর্বশেষ

ফারাক্কা অভিমুখে মিছিল হয়েছিল আজ

আজ ১৬ মে ।
১৯৭৬ সালের এই দিনে বাংলাদেশের সার্বভৌমত্বের ও ন্যায্য অধিকারের পক্ষে আলোড়িত আওয়াজ তুলেছিলেন মজলুম জননেতা মওলানা হামিদ খান ভাসানী ।
সাম্প্রদায়িক দাঙ্গায় বিশ্বাসী স্বার্থপর রাষ্ট্র ভারত আমাদের বৃহত্‍ একটি অঞ্চলকে পানিশূণ্য করতে গঙ্গা নদীর উপর নির্লজ্জের মত
কুখ্যাত ফারাক্কা বাঁধ তৈরি করছিল।আমাদের ন্যায্য পানি থেকে আমাদের বঞ্চিত করাই ছিল এই বাঁধের লক্ষ্য।
মজলুম জননেতা প্রবল আত্মমর্যাদা নিয়ে এই বাঁধের বিরুদ্ধে জনমত গড়ে তোলেন।তিনি এই দিনে ফারাক্কা অভিমুখে লংমার্চ শুরু করেন।বিশ্বকে জানান যে,একটি অধম রাষ্ট্রের স্বার্থপর মানুষ আমাদের জীবনকে হুমকির মুখে ফেলতে চাচ্ছে।
আজ যখন একটি আত্মমর্যাদাহীন সরকার ভারতীয় স্বার্থপর,বেহায়াদের ডেকে এনে বিনামূল্যে ট্রানজিট,ভূমি দেয় তখন
মওলানা ভাসানীর কথা মনে পড়ে।
ভাসানীরা বারবার জন্ম নেয়না,
নিলে টিপাইমুখ বাঁধের পরিকল্পনা নিতোনা কথিত প্রতিবেশী রাষ্ট্র।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments