সত্যের ধার ধারেনা
সত্ মানুষ মেরে ফেলে
মিথ্যা কথা ছাড়েনা
বড় বড় কথা বলে।
ধোঁকায় ফেলে করে
জন জীবন অতিষ্ট
মায়া কান্নার জোরে
প্রভাব খাটায় নষ্ট।
প্রতিশ্রুতির ভান্ডার খুলে
আশ্বস্ত করার চেষ্টায়
ঘন ঘন ওমরা করে
জনগণের ঘামের টাকায়।
দেশের প্রতি নেই
একটু খানি ভালবাসা
কথা শোনায় সেই
সুখসময়ের ভোমরা।
দেশের থেকে বেশি
দাদার প্রতি দরদ
খয়রাত করে মাসী
খাওয়ানোর নেই মুরদ।
ধর্মহীন পশুর সমাজ
গড়তে নিশ্চিত চায়
করেনা নীতির কাজ
অনৈতিক কাজে সাঁয়।
দেশ,জনতা,বাংলা ভাষায়
আত্মমর্যাদা ও সার্বভৌমত্ব
স্বপ্নের সেই স্বাধীনতায়
জনতা পায় অমরত্ম ।
হায়েনার নিজ বিষক্রিয়ায়
দেশ পুড়ে হয় ছারখার
আমজনতা খ্যাপে বিধায়
সরকার কয়,'ছাড়,ছাড় !'
0 Comments