তুমি বরং একটি অথবা
কয়েকটি
বিবেকবিহীন চতুষ্পদের কথা বল;
যারা লোম ফেলে শরীর অনাবৃত করেনা।
একদিন যে নারী ছিল সতীত্বের
অহংকারী
সুকর্মী
সে আজ নষ্টা হয়েও আনন্দিত !
তাই,তুমি বরং
একটি
অথবা
কয়েকটি
প্রজাপতির কথা বল;
যা একটি বৈধ গাছ জন্মাতে সাহায্য করে।
আগামীর পথে নিরন্তর ছুটে চলা,
নগ্নতা
নির্লজ্জতা
যদিও শিল্প হয়,তুমি
তোমার শরীর ভোগ্য করোনা।
যেকোনো পথে
নিজেকে
নিঃশেষ করে দাও;
অবিশ্বাসীর নগ্ননোংরা চোখ
গিলবেনা
তোমার স্তনদ্বয়।
অপবিত্র আত্মা তোমাকে
পুঁজি করে
পেট ভরে
খেতে পারবেনা এ ধরায়।
মানুষ অশেষ হয়,
সত্যই বেঁচে রয় ।
মানবী,অমানুষ ধ্বংস হয় !!!
['কবিতাই পারে অতি অল্প শব্দে মনের অনেক না বলা কথা প্রকাশ করতে '।শ্রদ্ধেয় মামুন স্যার।
চেষ্টা করছি,পারছি কীনা জানিনা।
অল্প শব্দে মনোভাব প্রকাশ করা প্রকৃতপক্ষেই অনেক কঠিন।
আমার শব্দচয়ন কাউকে আঘাত করবেনা,ভাবার্থ নিয়ে একটুখানি চিন্তা করলেই।
বিনীত-
বিশ্বাস রাকীব]
0 Comments