তুমি বরং একটা অথবা
কয়েকটা
মস্তিস্কবিহীন চতুষ্পদজন্তর কথা বল;
ওরাও অন্যের বিশ্বাসকে আঘাত করেনা।
একদিন যে নারী ছিল সতীত্বের অহংকারী,
সে আজ নষ্টা হয়ে আনন্দিত !
তাই,তুমি বরং একটি অথবা
কয়েকটি প্রজাপতির কথা বল;
যা একটি বৈধ গাছ জন্মাতে সাহায্য করে।
আগামীর পথে নিরন্তর ছুটে চলা,
নগ্নতা
যদিও শিল্প হয়,তুমি
তোমার শরীর কারো ভোগ্য করোনা।
বরং তুমি যেকোনো পথে নিজেকে
নিঃশেষ করে দাও;
তাতে নাস্তিকের নগ্ননোংরা চোখ গিলবেনা
তোমার স্তনদ্বয়।
অপবিত্র আত্মা তোমায় পুঁজি করে
পেট ভরে
খেতে পারবেনা এ ধরায়।
0 Comments