#অপ্রেম
একটি নিশ্চুপ,নিরীহ প্রেম করি;
যেখানে চিত্কার চেঁচামেচি নেই,
দেনা-পাওনার হিসেব ভাল থাকতেই
যে প্রেমে দূরে থেকেও চলে ভালবাসাবাসি।
একটি অনাগ্রাসী প্রেম করি;
যেখানে সামান্য বাধ্যবাধকতা নেই
যার শেষ অনাড়ম্বর প্রচলিত বিয়েই
যে প্রেমে বেঁচে বেঁচে আমিও মরি!
0 Comments