সর্বশেষ

শীত আমার প্রিয় ঝতু

শীত আমার প্রিয় ঝতু । প্রিয় হওয়ার কারণ ফুলকপি,পালংশাক ,খিচুড়ী ও ঘুম। এই চারটি প্রিয় জিনিস শীতকালকে আমার কাছে জান্নাত হিসেবে নিয়ে আসে।
তবে প্রত্যেকদিন শীতের রাতে খিচুড়ী,পালংশাক বা ফুলকপি খেতে বটতলা যাওয়া একটি চরম বেদনাদায়ক ঘটনা।একারণেই চিন্তা করি রুমে রান্না করা গেলে ভালো হতো।তবে রান্না করতে প্রথমে প্রয়োজন একটি রাইস কুকার যেটি আমার কাছে নেই। আবার হিটার চালানোর মত ঝুঁকিও নিতে চাইনা। এগুলো প্রতিবন্ধকতা।এই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠার পর রান্নাপদ্ধতি আরেকটি প্রতিবন্ধকতা। এতো প্রতিবন্ধকতা ভালো নাকি বটতলায় এই শীতে ঠুকঠুক করে একা একা রিকশার অভাবে হেঁটে যাওয়া ভালো ?
জানিনা,তবে ঘুমটা যে এই শীতে খুব ভাল হবে এটা আমি জানি।আপাতত ঘুম নিয়েই আছি।

20.11.2014
পাঠ অনুভূতি