কতবার সয়েছি তোমার অত্যাচার
চোখ দিয়ে নয়,হাত দিয়ে নয় ঠোঁট বাঁকিয়ে
আমিও মানুষ,বুঝতে হবে করতে আচার
একের পর এক ছলবোমা ছাড়ছো দেখি জোর হাঁকিয়ে ।
আমি কেঁদেছি,আমি দেখেছি,আমিই রয়েছি
আহা !কি প্রেম দিলে..
আবু গারীবের বন্দিশালা তোমার মনে সব জেনেছি
চরিত্রটুক কেড়ে নিয়ে !
সর্বহারা হয়েছি নিজে তোমাকে করে সর্বপ্রাপ্ত
এদিকে দেখি তুমি বসে ঠিকই
হেসে সে পুঁজি করে বিনিয়োগ অন্যত্র
আমার হৃদয় সেব্রেনিত্সা খালি চোখে তাকিয়ে দেখি।
আমি আর প্রেম চাইনা প্রেমিকা
দেয়ালে ঠেকেছে পিঠ আমার
তোমার প্রেমে মশগুল আমি,তুমি নামকরা গণিকা
আত্মা হবে শক্ত এবার,ভাঙ্গতে হলে হবে কামার ?
জন্ম তাগিদ ছিলে নাকো তুমি
দেরি হলেও বুঝেছি
জীবন যেন ৭১,তুমি পাকিস্তানী খুনী
তোমাকে বিতাড়িত করে হৃদয় স্বাধীন করেছি।
অত্যাচারী প্রেমিক স্বত্বা রক্তক্ষত বয়ে বেড়ায়
জীবন আসে,জীবন হারে,গল্পগুলো যায় হারায়।
[০৫.১১.২০১৩,রাত ৪ টার পর,আল বেরুনী হল,২১৩ নং কক্ষ ।]
0 Comments