সর্বশেষ

সর্বহারার জন্মদিনে

'ওর রে চাষী জগদ্বাসী ধর্ ক'ষে লাঙল
আমরা মরতে আছি-ভাল ক'রেই মরব এবার চল ।।'
[কৃষাণের গান,সর্বহারা]
ওরে ধ্বংস-পথের যাত্রীদল
ধর হাতুড়ি,তোল কাঁধে শাবল।
আমরা হাতের সুখে গড়েছি ভাই,
পায়ের সুখে ভাঙব চল
ধর হাতুড়ি,তোল কাঁধে শাবল।
[শ্রমিকের গান,সর্বহারা]
আমরা নিচে পড়ে রইব না আর
শোন রে ও ভাই জেলে,
এবার উঠব রে সব ঠেলে!
[ধীবরদের গান,সর্বহারা]
আহারে কৃষক-শ্রমিক-ধীবর ভাইয়েরা ,তোদের কথা বলার আর কেউ নেই।কবি মরে গেছে।এখন নারীজীবী বেঁচে আছে কবিরূপে।বেঁচে থাকতে বঞ্চিতের কথা বলে যাওয়া এক বিপ্লবীর আজ জন্মবার্ষিকী।সারাজীবন সর্বহারার পাশে থাকা এই কবি আজ সবচেয়ে বড় সর্বহারা,হতভাগা।জাতীয় কবি হয়েও অবমূল্যায়িত।বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে একটুখানি জায়গা পেতে তাঁর সংগ্রাম করতে হয় বড় বড় অধ্যাপকদের সাথে।শ্রমিকদের বঞ্চনা আর কেউ ফুটিয়ে তোলেনা।সাহিত্য জগতে বিপ্লবী স্বর বিলুপ্তপ্রায়।নজরুল মরে গেছে।তার জন্মদিন আসার আগে আমাদের গণমাধ্যম,টিভি,পত্রিকা,বেতার এক মাস আগে থেকে প্রস্তুতি নেয়না।চাষাভুষার কবিকে কর্পোরেটদের মাঝে স্থান দিতে চাওয়া অন্যায়।কেউ এই অন্যায় করতে চায়না।
১৮৯৯ সালের ২৫ মে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন।তাঁর আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা।অসাম্প্রদায়িক,ধর্মনিরপেক্ষ ও সাম্যবাদী এ কবির ছায়া ফিরে আসুক আবার বাংলায়,গর্জে উঠুক সর্বহারা।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments