![]() |
| তাদের রক্ত পানি করা টাকায় চলে মিডিয়ার লোকের পেট, অথচ অকৃতজ্ঞরা তাদের কখনো গুরুত্ত্ব দেয়না। |
এই দেশের সংবাদপত্র দুই পাতা বিনোদনের নামে নগ্নতা রাখে,দুই পাতা খেলার খবর
রাখে,কয়েক পাতা রাজনৈতিক সহিংসতা রাখে,পাতায় পাতায় আন্তর্জাতিক সংবাদ
রাখে।টিভি চ্যানেলে একটি পিঁপড়ার পাখা গজালেও ব্রেকিং হয়।তবে সংবাদপত্র ও
টিভিতে আমাদের খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখা কৃষকদের কোন কথা নেই।তাদের বঞ্চনা ও
দুঃখগাঁথা নেই।শরীরের রক্ত পানি করে ফলানো ধানের ন্যায্য মূল্য পাচ্ছেনা
এই সংবাদ তাই প্রথম পাতায় আসেনা,লিড বা ব্রেকিং নিউজ হয়না,তবে নির্লজ্জের
মত 'বাম্পার ফলন' সংবাদ করে কনটেন্ট বাড়ায় পত্রিকা ও টিভিতে।তবে এই বাম্পার ফলন কি বাম্পার মূল্য পাচ্ছে কি না তার কোন সংবাদ বড় করে কোন দিন চোখে পড়েনা।
২।
ভারত থেকে চাল,ডাল,পেঁয়াজ আমদানি করলে যে আমাদের কৃষি ব্যবস্থা ধ্বংস হয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বিনষ্ট হবে তা কোন সংবাদ হয়না।সকাল সন্ধ্যা এক বেলা এক মুঠ মোটা চালের ভাত খেয়ে যে কৃষক আমাদের জন্য খাদ্য উত্পাদন করে তাঁকে আমরা চিরকাল অবমূল্যায়ন করে গেলাম।এর পরিণাম খারাপ।কারণ ঐ কৃষকের কাঁধের উপর আমাদের ভোগবাদী জগততের অট্রালিকা টিকে আছে।কৃষক না খেয়ে মরলে তাঁর কাঁধ থেকে ঐ পুঁজিবাদী অট্রালিকা ভেঙে পড়বে।ধুঁকে ধুঁকে না খেয়ে মরতে হবে তখন।
৩।
এই দেশ,এই সমাজের অর্থনৈতিক উন্নয়ন কেবল কৃষক শ্রমিকের ভালো থাকার উপর নির্ভরশীল।কোন রাজনীতিবিদ,পুঁজিবাদী,সাংবাদিক,অধ্যাপক,সৈনিক সরাসরি উত্পাদন ব্যবস্থার সঙ্গে জড়িত না।যারা জড়িত সেই কৃষকদের পাশে না দাঁড়ানো চরম অবিচার,অন্যায় ও অকৃতজ্ঞতা।

0 Comments