সর্বশেষ

ভেনাসের ছায়া

দুপুরে একটানা ঘন্টাখানেক বৃষ্টির পর রোদে ভিজে যাওয়া গাছের পাতা তুমি,
তরতাজা জীবন্ত এক তেইশ বসন্তে পা দেওয়া বিমূর্তি,
ঘন একাকিত্বের নিরেট হৃদয়-তীরে স্পষ্ট পদচারণায়
অধরা জগত থেকে চাঞ্চল্যের হাতছানি আর মায়া
মেয়ে,তুমি এক প্রবল ক্ষমতাধর মানবী,মম জীবনে ভেনাসের ছায়া।

তুমি,পাখা মেলে দাও ঝুম অথবা ফোঁটা ফোঁটা বৃষ্টিতে,
দু ডানা প্রসারিত করো ঝিরঝির ভেজা হাওয়ায়
জীবনের আকাশে উঠা সপ্তবর্ণের সমাহারে
তুমি আসমানী রঙের বেদনার সুখ
বিশুদ্ধ মুখচ্ছায়ায় কেঁপে ওঠা কোন নিঃসঙ্গ তরুণের ধুঁকধুঁক বুক,
উষ্ণ চাওয়া দুর্গম হলেও জেগে ওঠে তোমাকে ঘিরেই,
ভালবাসা সব তোমার এখন,তুমি যেন অপ্রকাশ্য মায়াবিনী।
কাজল চোখের বিকিরণে ঝাঁপসা এ পৃথিবী,
তীক্ষ্ন সুন্দর তোমার দৃষ্টি সকলের চাওয়া জেনেছি বুঝেছি
স্বপ্নের এক দেহাবয়ব নিয়ে এসেছো ধরায়
হালকা ঘন এলোকেশের সে কি নৃত্য প্রলয় খেলায়
এ তো ভেনাস নেমেছে,আলো ছড়িয়ে প্রেম-মায়া দিয়ে জগত্‍ মাতায়।
এই যে মেয়ে,তুমিতো অগ্নি,অস্পৃশ্য রূপালীমুখী
জ্বালাতে পারো প্রেমিকের মন এতটুকু যদি নাও ঝুঁকি,
দুঃস্বপ্ন,দুঃসহ ব্যথা পুড়ে শেষ হয় তোমার ছায়ায়
কাঁটার পথ পাড়ি দেবো যদি বুকে টেনে নাও একটু মায়ায় ।
[অসমাপ্ত....]
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments