সর্বশেষ

নারীবাদীর মুখে কুলুপ সময়..

তো হে বুনোলতা,যেই পত্রিকায় নারীর প্রতি সহিংসতা বন্ধের লেকচার ছাপানো হয় সেই পত্রিকায়ই যদি ফেয়ার এন্ড লাভলীর রং ফর্সা করা বিজ্ঞাপন এক পাতা জুড়ে ছাপানো হয় তবে তা কি নারীর প্রতি সহিংসতা নহে?যে টিভিতে নারীর সমানাধীকার ইত্যাদি নিয়ে টকমিষ্টিঝাল শো হয় সেই টিভিতেই যখন নানা রং ফর্সা করা ক্রিম ও লাক্স সাবান ব্যবহার করাকেই বয়ফ্রেন্ড, আত্মবিশ্বাস ও চাকরী পাওয়ার চাবিকাঠি দেখানো হয় তা কি নারীর মেধা ও শ্রমকে অস্বীকার বা ছোট করেনা?তা কি নারীর প্রতি সহিংসতা নয়?
কোটি কোটি মানুষের সামনে সাবান,শ্যাম্পু,ক্রিম,বডি স্প্রে এমনকি খাবারের বিজ্ঞাপনে নারীকে পুরুষের দৃষ্টি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে দেখায় অধিকাংশ বিজ্ঞাপনে।তবু কেন প্রতিবাদ নেই?নিওলিবারেল পুঁজিবাদ ও ভোগবাদ রাগ করবে তাই?
ওগো নারীবাদী,ওগো আমার বুনোলতা, তুমি আদতে একটা
পুরুষতান্ত্রিক নারীবাদী।তোমারে দিয়ে পুঁজিবাদীরা মুনাফা বানাচ্ছে।তোমারে দিয়ে নারীত্ত্বকে পুরুষত্ত্বে রূপান্তরের ভয়াবহ ষড়যন্ত্র বাস্তবায়ন করছে।ওহে বুনোলতা,তুমি ফিরে আসো নগরের ভোগবাদী জাল ছেড়ে ফের প্রকৃতিতে,আপন মহিমায়।যেখানে নারী ও পুরুষ কেবলই মানুষ-কেউ কারো ভোগ্যযন্ত্র নয়।
(আজি ‪#‎বিজ্ঞাপন‬ বিষয়ে পরীক্ষা)
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments