সর্বশেষ

দ্বান্দ্বিক ভালবাসা

আমার শুধু শূন্যে তাকিয়ে থাকতে হয়
তুমি যেন আমার কাছে হোমসের জনতার নিঃশর্ত আতঙ্ক,
এলে পুড়ে যাই তাপে,না এলেও অপেক্ষায় থাকি
দ্বান্দ্বিক ভালবাসা অন্তরকে পম্পেই নগরীর মত বিধ্বস্ত করেছে
তবু দগ্ধ আত্মা তোমার কাঁধেই মাথা রাখতে চায়,
অনুগ্রহ করে কিছুক্ষণ ঐ কাঁধ ফাঁকা রাখো।

আমার শুধু থরথর করে বুকটা কাঁপে
চীরে ফেলে কতবার হৃত্‍পিন্ডে টোকা দিয়েছো
ফের এসেছো,বিভত্‍স সৌন্দর্য নিয়ে
অনুগ্রহ করে ফুসফুসটায় হাত দিওনা এবার
প্রতি নিঃশ্বাসে তোমার অস্তিত্ব টের পাই ওরই জন্য
তুমিতো হবেনা,শুধু ভাবতে দাও তোমার কাল্পনিক শুদ্ধ প্রতিকৃতি।
আমার প্রেম,ভালবাসা,ক্ষোভ ও মায়া
গিলে ফেলেছো নিয়ম করে
আমি নেই আর,
নিপতিত তুমি নামের এক কৃষ্ণগহবরে।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments