সর্বশেষ

চুল সমাচার

বাড়িতে এসে শান্তি নাই!শান্তিতে ব্যাঘাত ঘটাচ্ছে নানা অনুঘটক।এর মধ্যে মাথায় গজিয়ে ওঠা গাছিক খানেক চুল অন্যতম।
যার সঙ্গে দেখা হয় একটাই কথা,চুল এতো বড় রাখছো ক্যান?আমি বলি,চুল কেটে ফেলবো তাই।
প্রাইমারীতে পড়ার সময় কেরামত কাকার কাছে পড়েছি।সকালে ভোরে বাড়ির পাশ থেকে কাকা যাচ্ছিলেন।সালাম দিয়ে কেমন আছেনের জবাবে কাকা বললেন,এতো বড় চুল থাকলে তোমার সাথে কথা নাই...
স্থানীয় নতুন বাজারে গেলাম।পারিবারিকভাবে পরিচিত এক মুরুব্বী বললেন,চুল কি রেখে দিলা,ও ব্যাটা?
বাড়ি থেকে বেরোচ্ছি।কাজলী ভাবী বলে,চুলের তো বাহারি অবস্থা,ও নাগর।
চাচাতো বোন কুটু আপা বলে,ও ভাডি(ছোট ভাইকে আদর করে আমাদের এলাকায় ডাকে),তোরে দূরের থেকে চিনতেই পারিনি।আইজকালকার যুগের মেয়েরাও এত বড় চুল রাখেনা।
আপারা বলে,চুল না ফেইস্টুয়া(পাটের দড়ির একেবারে হালকা অংশ)বানাইছিস,কাট জলদি।
ঘরের মধ্যে উঠতে বসতে আব্বার সঙ্গে কথা বলতে মাথায় হাত দিয়ে রাখি যাতে চুলের সর্বশেষ অবস্থা সম্পর্কে তিনি অবহিত না হতে পারেন।
প্রভৃতি প্রভৃতি প্রভৃতি...
মাথার হালকা চুল অনিচ্ছাকৃতভাবে বড় হয়েছে।চুল কাটিয়ে ফেলবো যত দ্রুত সম্ভব হয়,চুল নিয়ে বিপর্যস্ত হওয়ার মানে খুঁজে পাচ্ছিনা আর।
হে মোর কেশ,জ্বালিয়েছো তুমি বেশ...
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments