আপনাকে যদি প্রশ্ন করি পৃথিবীর সবার জীবনের মূল্য কি সমান?আপনি
বিবেকসম্পন্ন হলে উত্তর আসবে,হ্যাঁ অবশ্যই।আর যদি বাংলাদেশের নারায়নগঞ্জের
সাত খুন কাভার করা কোন সাংবাদিক হন তবে তো আরো জ্ঞানের কথা শুনিয়ে
বলবেন,রাস্তার খেটে খাওয়া থেকে শুরু সাংসদ সবাই সমান,হ্যানত্যান,আমরা
বৈষম্য করিনা ইত্যাদি।
আচ্ছা বাবা,প্রতিটি সংবাদের লিড'প্যানেল মেয়র নজরুল ও আইনজীবী চন্দন সরকারসহ ৭ খুন' কি কোন বৈষম্য নয়?খুন হওয়া বাকি পাঁচজনের জীবনের মূল্য কি ঐ দুইজনের চেয়ে কম?নাকি পদ না থাকা ও গাড়ির ড্রাইভার হওয়ার কারণে আপনাদের মত কথিত বাঘা বাঘা সাংবাদিকদের ভয়ঙ্কর নিরপেক্ষতার বুলি আওড়ানো সংবাদ মাধ্যমগুলো তাদের নাম প্রকাশে লজ্জা পান?

অথচ তাদেরও সন্তান,স্ত্রী,মা,বাবা,শ্বশুর আছে।তাদের উপর হয়তো পরিবারটি
পুরোপুরি নির্ভরশীল ছিল।তাদের পরিবারের কান্না কখনো সাংবাদিক নামধারীদের
ক্যামেরা বা কলমে দেখেছেন?ধিক,এই জাতীয় সাংবাদিকতার প্রতি!
খুন হওয়া অন্য পাঁচজন হচ্ছেন মনিরুজ্জামান স্বপন,তাজুল ইসলাম,লিটন,নজরুল ইসলামের ড্রাইভার জাহাঙ্গীর আলম ও চন্দন সরকারের ড্রাইভার ইবরাহীম।
তাঁদের আত্মার প্রশান্তি কামনাপূর্বক খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ।একই সঙ্গে শোকাহত পরিবারগুলোর মানবিক ও অর্থনৈতিক সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সকলে আন্তরিক হবে এমনই প্রত্যাশা আমাদের।

0 Comments