সর্বশেষ

৩৮ এর রাজা রানী নির্বাচন ও আমাদের প্রিয় ক্যাম্পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয় সংষ্কৃতির রাজধানী।সারা বছর বিচিত্র সব সাংষ্কৃতিক অনুষ্ঠান,নাটক,শোভাযাত্রা,বর্ষপূতি,বিতর্ক,সংগীত,পুনর্মিলনী,মেলা ও নৃত্যের তালে মেতে থাকে জাবি।প্রতিটি আবর্তন চলে যাওয়ার আগে হয় বিশাল উত্‍সব।একে আমরা বলি র্যাগ।র্যাগ উপলক্ষে ক্যাম্পাস উত্‍সবমুখর হয়ে ওঠে।জাকসু ভবন শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।আলোকসজ্জা হয়।প্রতিটি ব্যাচের সবাই ভোট দিয়ে একজন রাজা ও একজন রানী নির্বাচিত করেন।তাদেরকে কেন্দ্র করে চলে উত্‍সব।
২।
এ বছর ৩৮ তম আবর্তনের র্যাগ।আজ রাজা রানী নির্বাচন।২ জন প্রার্থী রাজা ও ২ জন রানীর জন্য নির্বাচন করছে।একজন রাজা ও রানী নির্বাচিত হবে।জাকসুর চারপাশে আনন্দমুখর পরিবেশ।প্রত্যেক প্রার্থীর এজেন্ট আছে।পোস্টার ছাপিয়েছে।আছে ইলেকশান কমিশন।একটি সত্যিকারের নির্বাচন যাকে বলে।তবে জাতীয় নির্বাচনের সাথে জাবির নির্বাচনের পার্থক্য এখানে কোন দ্বন্দ্ব নেই।সবাই হাসিখুশী।যেন সবাই রাজা।শাওন ভাইয়ের ক্যাম্পে জাহিন ভাই,সেজুতি আপুর সাথে ফারিবা আপু।ইশ,এমন যদি পুরো দেশের নির্বাচনের চিত্র হতো।
৩।
বিকাল পাঁচটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।তারপর এবারের রাজা ও রানী পেয়ে যাবো আমরা।ব্যক্তিগতভাবে শাওন ভাই রাজা হলে খুশি হবো।তবে জাহিন ভাই হলেও শুভেচ্ছা।রানী দুজনের জন্যই শুভকামনা।

সফল হোক ৩৮ এর র্যাগ।ক্যাম্পাস ভরে যাক ৩৮ এর সাবলিল আনন্দ উত্‍সবে...
(২৯ মে ২০১৬ লিখিত)
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments