সর্বশেষ

বিজ্ঞাপন ও নারীবাদ

বেশি না পঞ্চাশ থেকে একশ বছর পরের নারীবাদীরা এই সময়টার বিজ্ঞাপনে নারীকে পণ্যের সাথে উপস্থাপনের দায়টা চাপাবে পুরুষকুলের উপর।লিখবে আর বলবে বড় বড় গলায় '...তত্‍কালীন পুরুষতান্ত্রিক সমাজে বিজ্ঞাপনে নারীর শরীরকে,তার রূপকে ব্যবহার করেছে পুরুষ।' অথচ এখন খুব স্বেচ্ছায় মডেলিংয়ে আসছে নারীরা।আসিফ মহিউদ্দিন জাতীয় উন্মাদ নারীবাদী নিওলিবারেল পুঁজিবাদ গিলে তাকে আবার বাহবা দিচ্ছে।শিক্ষিত প্রতিটি নারীই এখন তার অধিকার সম্পর্কে সচেতন।তারপরেও বিজ্ঞাপন শিল্পে ফর্সা নারীর অভাব হয়না।কারণ কি?বডিস্প্রের বিজ্ঞাপনে নারীকে অমন বিকৃতভাবে উপস্থাপন করার পরেও তা টিভিতে কিভাবে চলে?ক'টা নারী অধিকারকর্মী এ নিয়ে সোচ্চার হয়েছে?আইপিএলসহ ক্রিকেটে যে চিয়ারলিডার হিসেবে নারীকে ব্যবহার করা হয় তা নিয়ে চুপ কেন?পতিতাবৃত্তি সমাজ থেকে উচ্ছেদ না করে বা উচ্ছেদের চেষ্টা না করে পতিতার স্বাস্থ্য,তার জীবনযাপন নিয়ে চিন্তা করার কারণ কি,হে নারীবাদী?পতিতালয়গুলোর মূলোত্‍পাটন করলে তো আর কোন পুরুষের কাছে কোন নারীর সম্ভ্রম বিক্রি হবেনা।সেটি করেনা কেন?পুঁজিবাদ সে অনুমোদন দেয়না,তাইনা?
মিডিয়ায় স্যাক্রিফাইস নামের যে চরম নোংরা ভোগবাদ ও পাশবিকতা চর্চা হয় তার বিরুদ্ধে লড়তে হবে হে নারী।লড়াই হবে মানুষের অধিকার আদায়ের।লৈঙ্গিক বিভাজনরেখা টেনে না।পুরুষবাদ-নারীবাদের কোন স্থান নেই সত্যের কাছে।আমরা মানুষ-এটাই সত্য।এটাই সুন্দর।
‪#‎নারী‬ ‪#‎নারীবাদ‬ ‪#‎বিজ্ঞাপন‬
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments