সর্বশেষ

প্রাচ্য

পশ্চিমকে ছুঁড়ে ফেলতে হবে।তাহলে পুঁজিবাদ ও নষ্ট নিওলিবারেলিজম স্বয়ংক্রিয়ভাবে ধ্বসে পড়বে।আপনার আমার সংষ্কৃতি,মূল্যবোধ,অর্থনীতি,আবেগ ও সহযোগিতাকে হত্যা করেছে ইউরোপ ও আমেরিকা।ওদের মানদন্ড ভাবাকে থামিয়ে দিতে হবে।প্রাচ্য স্বয়ংসম্পূর্ণ।প্রাচ্যই সুন্দর,সৃষ্টিশীল।পশ্চিম যখন গুহায় বাস করেছে প্রাচ্যে তখন মহাস্থানগড়,লালবাগ দুর্গ হয়েছে।ওরা যখন ক্ষুধার তাড়নায় ডাকাতি করতে বেরিয়েছে আমরা তখন টাকায় আট মন চাল খাইয়েছি জনগণকে।ওরা যখন নিরক্ষর,মূর্খ ছিল,চার্চের অন্ধ অনুকরণ করছে তখন আমরা পাঠশালা গড়েছি।আমাদের কি নেই?সমুদ্র থেকে ভূপৃষ্ঠ সব জায়গায় আমাদের বিচরণ।সিল্ক রোড দিয়ে বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ করেছি আমরা।আজ কেন তবে পশ্চিমকে সুপিরিওর ভাবছি আমরা?পৃথিবীতে যুদ্ধ,খুন,সমকামীতা,দখলদারিত্ত্ব, দাসপ্রথা,বর্ণবাদ,সুদ ছাড়া কি দিয়েছে ওরা?
পশ্চিমের দালাল যেসব Change Agents আছে তাদেরকে না বলে দিতে হবে মুখের উপর।যে যেকোন আলোচনায় পশ্চিমকে সুপিরিওর দেখাবে তাকে চট করে বলে দিতে হবে,আপনি হীনমন্যতায় ভুগছেন।প্রাচ্য সম্পর্কে আপনি অজ্ঞ।আপনার বুদ্ধিবৃত্তিক হীনমন্যতাকে সবার উপর স্প্রে করছেন কেন?প্রাচ্যের জ্ঞান ও সম্পদের উপর নির্ভর করে দরিদ্র পশ্চিম বেঁচে ছিল,আছে।তাই এবার অফ যান হে পশ্চিমা দালালবর্গ।আমাদের আমাদের মত থাকতে দেন।আমরা পশ্চিমকে আর গুণলাম না...!
‪#‎প্রাচ্যবাদ‬ ‪#‎প্রাচ্য‬
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments