সর্বশেষ

পুরুষতান্ত্রিক নারীবাদীরা এখন কি বলবেন

পত্রিকা পড়লাম তিনটা।এসএসসির ফল প্রকাশ।পাতায় পাতায় উল্লাসরত শিক্ষার্থীরা।তারা সবাই ছাত্রী।সব পরীক্ষার্থী মেয়ে ছিল।দুর্ভাগ্যজনকভাবে এ বছরও পাশ করা কোন ছেলে পায়নি সাংবাদিক সমাজ।পুরুষতান্ত্রিক নারীবাদীরা এখন কি বলবেন?পত্রিকাগুলো যে নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার অগ্রসরতার কাঁধে বন্দুক রেখে নারীর দেহকে পুঁজি করে পত্রিকার কাটতি বাড়ালো তা বোঝার যোগ্যতা কি আছে,হে চুলছেঁড়া নারীবাদী গোষ্ঠী?বিনোদন পাতা ভরা নারী আর এসএসএসি পাশ করা নারী-উভয় ক্ষেত্রে এদের পত্রিকায় স্থান দেয়া হয়েছে 'পাবলিককে খাওয়াতে'!পাবলিক খাওয়ানোর মত কড়া অমানবিক পুরুষতান্ত্রিক ইস্যুতে নারী অধিকার নিয়ে কাজ(?) করা,গলা ফাঁটানো প্রাণীগুলো চুপ করে আছে কেন?
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments