একটা ছোটগল্পের প্রেক্ষাপট তৈরি করেছিলাম আমরা,
এই কথা কাটাকাটি,গাল টিপাটিপি,হাসাহাসি বা কাঁদাকাঁদি এসব আর কি!
তারপর যখন গল্পের শুরুটা শুরু হলো
নিভে গেলো আমার জগতের সব আলো।

আমাদের ছোটগল্পটি শেষ তো দূরের কথা মাঝপথেরই দেখা পায়নি,
অদেখা চামেলী দেখা কারোরই হলোনা;তোমার খোঁপায় গুঁজে দিতে চাওয়া হলুদ অলকানন্দা ছিড়িনি গাছ থেকে আজো,
তারআগেই তোমার প্রস্থান ঝড়ের বেগে
সাথে নিয়ে গেলে দিনের সূর্য ও রাতের চাঁদ;হৃদয়টা ধুধু,ফাঁকা
অন্ধকারে পথ হাতড়ে গল্পের শেষ অংশে যাওয়ার চেষ্টা করছি একা।
আমাদের একটি ছোটগল্প আছে
তা সার্থক কি না তা নিয়ে কারো মাথা ব্যথা নেই
না তোমার,না তাদের,ইদানিং না আমার।
শুনেছি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে প্রস্তাবিত ছোটগল্পটি
তার সম্ভাবনা তোমার উপর নির্ভরশীল;
আর তুমি অনেক দূরে;শত মানুষের ভীড়ে চরম অশ্লীল
ছোটগল্পটি তাই বেঁচে থাকার শেষ আশা ছেড়ে দিয়েছে
আগামীকাল সে আত্মহত্যা করবে;তুমি এসো,তোমাকে নিমন্ত্রণ।
০৩.০৬.২০১৫

0 Comments