গোলপাতার ছাউনির নিচে থাকা দম্পতির মত সুখ চেয়েছিলাম,
দিকভ্রান্ত হয়ে ফুটপাথে হাঁটতে চাইনি
দোয়ালের পাখার সাদা অংশ ভেবেছিলাম জীবনকে
ভাবিনি তোমার হৃদয়ে হয় বিষের লাভা উদগীরণ
কত বৈপরীত্য তোমার ও আমার চাওয়া পাওয়ার মাঝে।
তুমি চেয়েছো ইস্পাতের রেলিং ধরে হাঁটতে,
অটবির ফার্নিচার দিয়ে ঘর সাজাতে
মাঝেমধ্যে রঙিন পানির অন্ধকারের উত্সব চেয়েছো
আমি চেয়েছি ঘরে ফিরে দেখতে অপেক্ষা করে
একসঙ্গে খাবে বলে না খেয়ে টেবিলে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে কেউ।
আমার ও তোমার কারো চাওয়া পূর্ণ হয়নি
আমি রাতে ফিরি,বহুরাতে শূন্য ঘরে
আর তুমি তখন ভদ্রলোকদের পাড়া মাতাতে খুব ব্যস্ত.....।
০১.০৬.২০১৪

0 Comments