অনাবাদী জমিতে ফসলের নেশায় লাঙল কাঁধে নেমেছে মৌসুমী কৃষক,
যে করেই হোক আগাছার মাঝ থেকে তুলবে শস্যদানা,অন্তর গোলা ভরবে ধানী গন্ধে
তারপর পায়ের উপর পা তুলে চিবাবে পান,
ঘোমটা খুলে ফেলে আদরে ঠুন্না দেবে দ্বিতীয় বউয়ের গালে ।

আর আমার আবাদী জমি পড়ে রয় বছরের পর বছর অনাদারে,
পানি নেই,সেবা নেই,অযত্নে চাষহীন হাহাকার
জগতের সবার ফসলী মনের ফুলেল বাতাসে আমারে টানেনা,
বসে থাকি সব ফেলে চৌরঙ্গীর ডান পাশে কাঁঠালের ছায়ায়
হতচ্ছাড়ার মত তীব্র খরায়;পাশে রেখে ঘূণে ধরা মাথাল।
এই জমি আর কত আগলে রাখবো?
অসাধু মহাজনদের বিষদৃষ্টি কম তো পড়েনি,সব উজাড় করে দেয়ার লোভ দিয়েছে
ষোড়শী,একবিংশী,ত্রয়োবিংশী আরো কত কি
তবু ছাড়িনি অধিকার,একরোখা অপেক্ষায় বসে আছি
একদিন কেউ এসে বলবে,-
'চলো চাষ করি।আর কত বসে কাটাবে?
বেলা যে ঢলে পড়েছে ও বেলার দিকে..'এই আশায় ।
তারপর আমরা পতিত জমিতে পৃথিবীর শ্রেষ্ঠ আবাদ করবো,
ফুল,ফল আর ফসলের সুগন্ধে মৌমাছি উড়বে চারপাশে।
০৪.০৬.২০১৫

0 Comments