আমার ছনের ঘরই বড় সমস্যা
নদীটারে পুরা দিল শেষ করে,
আমার টিনের চালেই যত ঝামেলা
পানি ভরে ফেলছে কেমিকেলে,
আমার আধপাকা ঘর মহাসঙ্কট
বর্জ্য ফেলে নদীটারে মারছে
আমার মুদি দোকানটাই আশু হুমকী
গাঙের পানিকে একা নষ্ট করেছে !!!
নদীটারে পুরা দিল শেষ করে,
আমার টিনের চালেই যত ঝামেলা
পানি ভরে ফেলছে কেমিকেলে,
আমার আধপাকা ঘর মহাসঙ্কট
বর্জ্য ফেলে নদীটারে মারছে
আমার মুদি দোকানটাই আশু হুমকী
গাঙের পানিকে একা নষ্ট করেছে !!!
ভেঙে ফেল,গুঁড়িয়ে ফেল
ছোটমানুষদের আবাসস্থল !
[কাঁধে কাঁধ রেখে সমস্বরে]
এগার বছরের পোড়ামানিক এসে আঁচল টেনে বলে
ও মা,ইটভাঙা এহন রাহো,বড় লোকরা ঘর ভাঙতি আইছে
বাচ্চাটা ভিটেছাড়া হওয়ার দুঃখে কাঁদছিল.....
গিয়ে দেখি বিশাল বড় ক্রেন দিয়ে উপড়ে ফেলেছে আমার নীড়ের চাল
তছনছ হওয়া ঘরে ছেলেটার বইসব ছড়িয়ে গেছে,
হায়দার খাতাটার মলাট উড়ছে বাতাসে
বাচ্চাটা আমার ছেড়া শাড়ি জড়িয়ে ধরে কাঁদছে,এবার আমিও
আর তোমরা টাই পরিহিত সা'বরা তখন কাগজ ও
ঘর ভাঙার আইনি বৈধতার নোটিশ দেখাও
শোনালে সরকারী জায়গায় থাকার খোটা,
আমাদের বুক চাপড়িয়ে কান্নার সঙ্গে তাল মিলিয়ে
ভদ্রলোকেরা নদী তীরের বড় অপ্রয়োজনীয় ঘরগুলো মুহূর্তে গুঁড়িয়ে দিল।
আমি কোনদিন শুনিনি অবৈধ বহুতল ভবন ভাঙতে
শুনিনি নদী দূষণের দায়ে কারখানাগুলোকে জরিমানা করতে
কেউ কোনদিন দেখেনি শৌচাগার নদীতে সংযুক্ত করার অপরাধে লঞ্চ নিষিদ্ধ করতে
শুনিনি বর্জ ফেলানোর অপরাধে কোন পদস্থ কর্মকর্তাকে গ্রেফতার করতে,
আমি জানিনা শহরের সব দূষণের দায়ভার কেন আমার...
আজ কত সত্ তোমরা হে বিষাক্ত নদীপ্রেমিকগণ,
বড় বড় বাটপারদের কিছু না বলতে পারার ঝাল আশিটি কুঁড়েঘর ভেঙে মেটাচ্ছো,
আমি কিছু বলবোনা,আমি হয়তো কামরঙ্গীরচর কিংবা কোন বস্তিতে মিশে যাবো
পলিথিনে মুড়ে একটি মাথা গোঁজার ঠাঁই হবে,
আর শুধু আসমানের দিকে চেয়ে কয়েক ফোঁটা জল ফেলে ঈশ্বরকে বলবো:
আমার ঘর ভেঙে দিলো তোমার ভদ্রলোকেরা ।
[নদী বাঁচাতে ঢাকার বিভিন্ন স্থানের নদী তীরবর্তী ৮০ টির মত ঘর বাড়ি বা স্থাপনা ভেঙে দিচ্ছে বিআইডব্লিটিএ।একটি পরিবারের ঘর ভাঙার সময় দরিদ্র এক ছেলে তার মাকে জড়িয়ে পাগলের মত কাঁদতে ছিল,মা ও বুক চাপড়াচ্ছিল।ভদ্রলোকেরা সেটা উপেক্ষা করে নদী বাঁচাতে মরিয়া...]
০৩.০৬.২০১৪

0 Comments