সর্বশেষ

সুপ্ত বিশ্বাস

খবরদার,ভালবাসা ফেলে দিওনা
শ্রাবণের একঘেয়েমীপূর্ণ বারিধারার মত
মেনে নিয়ে
প্রয়োজনে বুকের ভাঙা ডালায় রেখে দিও
কপালের ডানপাশের কাটা দাগ সুপ্ত করে ।

তোমার কানের ছিদ্রে ফুঁ দেবো ফের,
সাত মিনিট তের সেকেন্ড তাকিয়ে থাকবো চোখে চোখে
অবেলায় কল করে জ্বালাবো বেশ,
হাত ধরে এবার জনসম্মুখে দাঁড়াবোই....
শুধু আমার ভালবাসাকে ফেলে দিওনা
যেটুকু ছিল রেখো সেটুকুই
একদিন পরিচিত পরিবেশে বেঁচে উঠবে,
এ আমার তীব্র বিশ্বাস-
জীবনের তরী যত দিন রবে ।
৪.৬.২০১৪
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments