সর্বশেষ

তুমি-আমি


তুমি চাও সস্তা গোলাপ
আমার হাতে বেলি
তোমার কাছে প্রেম মানে
কানা মাছি খেলি ।


তুমি চাও নিবিড় ছায়া
চারপাশে খরা
তোমার কাছে যত্ন মানে
ধরাকে করা সরা ।

তুমি চাও চাইনিজ খেতে
আমার ঘরে শাক
তোমার কাছে জীবন মানে
ভোগ করে ঢাক ।

তোমার বুকে প্রমোদতরী
আমার বুকে ক্ষত
তোমার কাছে ভালবাসা
সময় কাটায় কত !!

তুমি আমি দুই মেরু
শুরু থেকে দেখা
তোমায় ছেড়ে এ জীবনে
চলতে হবে একা ।
০৫.০৬.২০১৪
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments