শীত এসে পড়েছে । ত্বকের যত্নে কিনতে হবে শীত উপযোগী প্রসাধনী। আমিও কিছু কিনলাম আজ। স্কয়ার টয়লেট্রিজের (Square Toilatries) মেরিল রিভাইভ ( Meril Revive), মেরিল অলিভ অয়েল ( Meril Olive Oil), মেরিল পেট্রলিয়াম জেলী আর আগে থেকে কেনা ছিল এসিআই (ACI) এর স্যাভলন
হ্যান্ডওয়াশ ( Savlon) । এগুলো সব আমাদের বাংলাদেশের নিজস্ব পণ্য এবং নিঃসন্দেহ বিদেশী সমমানের পণ্যের চেয়ে উত্তম-গুণে ও মানে ।
আশা করি আপনিও নিজের দেশের পণ্যটি কিনবেন এই শীতে। দেশপ্রেম কেবল মুখে মুখে,স্ট্যাটাসে কমেন্টে,নিবন্ধে,মিছিলে,টকশোতে দেখালে হয়না,দেশের পণ্য ব্যবহার করে তার প্রমাণ রাখতে হয়।
নিজের দেশের উত্পাদিত পণ্য ব্যবহার না করে জাতীয় অর্থনৈতিক মুক্তিও অসম্ভব। আপনার দেশপ্রেম ও জাতীয়তাবোধ উভয়ই একশত ভাগ নির্ভর করে দেশী পণ্য ব্যবহারের উপর।
আপনি বিরাট বড় গলায় দেশের উন্নতি চান,দেশকে স্বনির্ভর ইত্যাদি করতে চান ফাঁকা বুলি ছুঁড়ে আর দেশের পণ্য ব্যবহারের প্রশ্ন আসলে অকৃতজ্ঞের মত ভীণদেশী জিনিসটি কিনে আনেন-এই যদি আপনার স্বভাব হয় তবে আপনিই বাংলাদেশের বোঝা এবং আগাছা।আপনার মানসীকতার পরিবর্তন না হলে দেশের উন্নতি করা কঠিন।
অতএব চলুন দেশ ও জাতীয় স্বার্থে এই শীতেরসহ সকল ঋতুর প্রসাধনী ও যাবতীয়
পণ্য দেশে উত্পাদিত দেখে কিনি-দেখবেন প্রিয় বাংলাদেশ উন্নত হবেই ।
৩০ অক্টোবর ২০১৫।
৩০ অক্টোবর ২০১৫।
