সর্বশেষ

পুষ্পমানবী

একশ গজ দূর থেকেও তোমার আকর্ষণ অনুভূত হয়
তুমি যেন বহত্‍ এক চলন্ত চুম্বক খন্ড,
আশেপাশে থাকলেই তুমিমুখো হওয়াটা আমার সহজাত ধর্ম ।
তুমি জীবন্ত পুতুল,তরতর করে আমার উপর স্মৃতির বোঝা চাপাতে
সিদ্ধহস্ত,তুমি বিচিত্র ফুলের সমাহারে
তৈরি পুষ্পমানবী-জান্নাতী সুগন্ধের ধারক,তুমি আমার গন্তব্যের সিঁড়ি ।

নিষ্পাপ স্বর,চাপা ক্ষোভে কথা না বলে থাকার পর
'কেমন আছো'-এক পশলা মিষ্টি বৃষ্টির মত
ভিজিয়ে দেয় সৌরভে চমত্‍কার
বহুদিন পর ওঠে সেই নেশাজ্বর।

কেমন যেন অস্থির তুমি
কেমন যেন ভীত-সন্ত্রস্ত্র
কেমন যেন বিরক্তিকর শঙ্কিত
আমি কি করবো তাতে,বলো?
আমারও তো সুমধুর জ্বর
পুতুলের শোকে হৃদয়ে ব্যথার রেখাপাত-
এরই মধ্যেই তোমার শরীরে মরণঘাতী অগ্ন্যুত্‍পাত !

৩০ অক্টোবর, ২০১৪
পাঠ অনুভূতি