সর্বশেষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের র‌্যাগিং বিতর্কঃ কি ঘটেছিল ৪৫ ব্যাচের প্রীতির সাথে?

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে কথিত র্যাগিং বিষয়ক ফেইসবুক স্ট্যাটাসের পর ৫৭ ধারায় মামলার ক্রিয়া-প্রতিক্রিয়া শেষ হতে না হতেই র্যাগ নিয়ে এবার তোলপাড় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় । ঘটনার সূত্রপাত গত ২৭ অক্টোবর । জান্নাতুল নাইমা প্রীতি নামের বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক শিক্ষার্থী র্যাগিং বা নির্যাতনের দাবি করে ফেসবুকে স্ট্যাটাস দেন । এই স্ট্যাটাসটি পরবর্তীতে ওয়েব পোর্টাল উইমেন চ্যাপ্টারে প্রকাশিত হয়।এরপর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয় । বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মেয়েটির লেখার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানান । আবার মেয়েটির পাশে থাকার কথা জানিয়ে তার ফলোয়াররা অনেকেই তার ওয়ালে স্ট্যাটাস পোস্ট করেন ।


এদিকে ২৯ অক্টোবর শনিবার বিশ্ববিদ্যালয়ের ৪৫ তম আবর্তনের সাধারণ শিক্ষার্থীরা ঐ ছাত্রীর বিরুদ্ধে নতুন কলা ভবনের সামনের রাস্তায় মানববন্ধন করে । মানববন্ধনে অংশগ্রহণ করা অর্ধশতাধিক শিক্ষার্থীদের হাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানহানি করার প্রতিবাদ সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও পোস্টার ছিল।
অন্যদিকে ঐ ছাত্রী একই দিন বেলা আড়াইটার সময় প্রক্টর অফিসে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের উপস্থিতিতে লিখিত অভিযোগ দেন । তিনি ছাত্রলীগ নেত্রী স্বপ্না, এশাসহ আরো কয়েকজনের নাম ফেসবুকে প্রকাশ করেন ।
চলমান র‌্যাগিং বিষয়ক এই বিতর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন ।
এদিকে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন , শনিবার বেলা আড়াইটায় আমরা একটি মেয়ের কাছ থেকে অভিযোগ পেয়েছি । তদন্ত কমিটি ও হল প্রশাসন উপাচার্যের তত্ত্ববধানে বিষয়টি গুরুত্তের সাথে দেখছে। প্রীতির বিরুদ্ধে মানববন্ধনের ব্যাপারটি প্রক্টর জানেন না বলে জানান ।

আমি ব্যক্তিগতভাবে সব ধরনের নিপীড়ণের বিরুদ্ধে । যদি প্রীতির অভিযোগের সত্যতা মেলে তবে অবশ্যই অভিযুক্তদের বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী শাস্তি হোক । আর যদি অভিযোগ প্রমাণিত না হয় তবেও যেন বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়া হয় ।
পাঠ অনুভূতি