সর্বশেষ

প্রকম্পনে জাতীয়তাবোধ

প্রকম্পনে জাতীয়তাবোধ

হুংকারের প্রতিক্রিয়া হুংকারে,
দিকে দিকে অগ্নির প্রজ্জ্বলন,
নিযুত আত্মার মিলনমেলায়
পরাজিতদের পশ্চাতদেশ কাঁপছে !!

উর্ধ্বমুখী হয়ে বাঁচাতে নিজেকে
ভোঁ-দৌড়,
বাতাসে উড়ে যায় বন্দে মাতরম আর সাদবাদ ওয়ালাদের সুশিলবেশ
প্রবল জাতীয়তাবাদী তাড়াকারীদের পায়ের দাপটে দেশদ্রোহী সব বিধ্বস্ত ;
অতল হতাশায় উল্লুকদের নিমজ্জন -
ঝাঁকঝাঁক নবপ্রাণ ধরেছে হাল, সব পথ পাড়ি দিবেই এবার ।।
২৭.১০.২০১৩
পাঠ অনুভূতি