সর্বশেষ

ক্যাপিট্যালিজমের মুরিদ

আমরা করি কি Post modernism নামের পঁচা ও পুরোনো টার্মের প্রতি অঘোষিত দাসত্ত্ব পোষণ করে জ্ঞানের পশ্চিমাপন্থী দ্বারটিকে 'বিনির্মাণ'করি। এমনকি উত্তর-উপনিবেশিকতামুক্ত হতে উপনিবেশ স্থাপনকারীদের ছুঁড়ে দেয়া 'স্যাটেলাইট বুদ্ধিজীবীদের'দেয়া তত্ত্ব ও 'তথ্য' অন্ধভাবে গিলে খাই।

তার ফলে জেনে অথবা না জেনে দর্শন ও জ্ঞানতত্ত্বের প্রবাহের সঙ্গে অর্থনৈতিক ব্যবস্থার সম্পর্কটিকে ভুলে যাই বা উপেক্ষা করি।এর ফলে আমরা ক্যাপিট্যালিজমকে সুরক্ষায় মঞ্চে আবির্ভৃত দেরিদা লাঁকা ও ফুকোকে নিয়ে নার্সিসিজম মিশ্রিত জটিলতায় মেতে উঠি।ভুলে যাই মার্ক্সের শ্রেণী শত্রু বুর্জোয়াদের।এমন কি ভুলে যাই সাম্যবাদের কথা।ভুলে যাই অর্থনৈতিক সাম্যাবস্থা আনতে যাকাত ব্যবস্থার চরম সাম্যবাদি ডিসকোর্সটিও।হায় টেক্সট!হায় ভাষ্য!হায় ওয়েস্টার্ণ ফিলোসফি!শত শত শ্বেতাঙ্গ পূজারি এলিটিস্ট বুঁজোয়া ভোগবাদী পন্ডিত আমাদের শিক্ষা ও দীক্ষা দিচ্ছে।ক্যাপিট্যালিজমের মুরিদ তারা।প্রাচ্যের কিছুই তাদের মানদন্ড নয়।

২৭.১০.২০১৫
পাঠ অনুভূতি