তেজদীপ্ত সবুজ ঘরটার চুলা এখন জ্বলেনা নিয়মিত,
বিরাট আয়োজনে রান্না বান্নার পরেও পেটপুরে কেউ খায়না
বাতাসের ইঙ্গিত পেলেই নিভিয়ে দেয় মাটির কুপি
পরিচ্ছদের অপ্রাচুর্য বাসিন্দাদের নগ্ন করেছে-
চিকিত্সার অভাবে মাটিতে গড়াচ্ছে বেশ কয়েকজন,
সত্কার না হওয়ার ব্যথায় মৃতরা হেঁটে বেড়াচ্ছে
এখন এ জীবীত লাশে ভরা ছোট্র ঘরে ।
এই ঘরে কেজি দরে বিক্রি হয় প্রেম ও ভালবাসা,
শঠতার মাধ্যমে আবেগকে বেচে দেওয়া হয় বেনিয়ার হাতে
এক পোয়া করে জাতীয়তা ওঁত্পাতা শয়তান কিনে নেয় এই ঘরে
এখানে আত্মীয়প্রীতি ও ঘুষ প্রদান সুনীতিতে লিপিবদ্ধ
আর সত্য,সততা ও সভ্যতা ধারণ স্পষ্ট দুর্নীতিলব্ধ ।
এক অসহায় ফ্যালফ্যাল চোখে চেয়ে থাকে আঁতুর ঘরের দিকে
তাঁর খেজুর পাতার পাটি,বেতের মোড়া,মোটা কাপড়,নেড়ে দেওয়া ছেঁড়া শাড়ির আঁচল ও
খেলনা নোলা,সিদ্ধ চালের ভাত,কড়াইয়ে ইলিশের গন্ধ,এ কোল ছেড়ে ও কোলে ওঠা,কুমড়ো পাতা,মালঞ্চ শাক,কাদামাটি নিয়ে যাচ্ছে,
ঘুম নিয়ে চলে যাচ্ছে
জেগে থাকা নিয়ে যাচ্ছে
কচি কচি স্বপ্ন হাটে বেচে দিচ্ছে
বর্ষার কাব্যদের গলাটিপে ধরছে
হেমন্ত ও কুয়াশাকে হত্যা করছে
দক্ষিণের বাতাস গিলে খাচ্ছে
মারছে,খাচ্ছে,হত্যা করছে ঘরের জড় ও জীবকে
আর এইসব তাকিয়ে দেখছে অক্ষম এক জীবনী সমাপ্তপ্রায় নিমগাছ ।
এই ঘরে এখন তীব্র অসম বন্টণ,
প্রতিদিন ছনের চালা ভেদ করে দুর্বলের নিপীড়ন,ক্ষুধার্তের ক্রন্দন
ভূমিহারার আকুতি,ভাইহারার কাকুতি ও অজস্র বঞ্চনার ক্রোধানলে
এই ঘরের খুঁটি,বেড়া,জানালা ও দরজা জ্বলছে,
পুড়ছে, ধ্বসছে এবং নিয়তিহীনের মত ঘরটি ঝলসে মরছে !!!
২৭.১০.২০১৪