সর্বশেষ

তামাকজাত কুয়াশা

তোমার মুখের তামাকজাত কুয়াশা নির্গমন
কৃত্রিম চাঞ্চল্যের আবহাওয়ায় অস্থির উন্মাদ করে-
ঐ অবস্থায় হা করে নির্বোধের মত শুষে নিই উড়ন্ত ধোঁয়া
পরম যত্নে যা ছুঁড়ে দিয়েছো প্রিয়া আমার মুখে-
অথচ কত তীব্র অপছন্দ ছিল এই পানীয়, ধূম।


তুমি যেন এমন ধোঁয়া না হয়ে যাও
নীল,পাশে বসে থেকে রক্তবেদীতে
তুমি যেন চিরদিন প্রাণখুলে গাও ।

৩১ অক্টোবর, ২০১৪।
পাঠ অনুভূতি