সর্বশেষ

আমি সাঁওতাল, আমি মালাউন এবং আমিই রোহিঙ্গা


আমি সাঁওতাল, আমি মালাউন এবং আমিই রোহিঙ্গা
অথচ কেমন দ্বিচারী বা ত্রিচারী বা বহুচারী এরা
মেঘনাদের উত্তরসূরীদের ভুলে গেছে, ভুলে গেছে দ্যাখো সবগুলা-
পশ্চিম খাদক; সবগুলো সিএনএন,ফক্স আর প্রথম আলোর দাস
ভাসে দরিয়ায় আরাকানের সন্তান, চট্রলার প্রতিবেশি; পোড়ে বার্মায় ন্যাড়াদের বিষাক্ত অনলে মানুষেরা-
আর আমরা সোফায় বসে আলাপ করি
সীমান্ত খোলা না খোলার যৌক্তিকতা, ইশ ব্যাটা রোহিঙ্গারা সব খারাপ, স্বভাব ভালো না ইত্যাদি

আরে ব্যাটা, ঐ ভাবে যদি গণহত্যার পর গণহত্যার শঙ্কায় নিজের বাপ দাদার ভিটায় পরদেশী হতি তবে বুঝতি রোহিঙ্গা কি?
কারা দায়ি নয়? 


‘ অহিংসা পরম ধর্ম’ বেীদ্ধের এই নীতি মানেনা বার্মার সন্ত্রাসী বেীদ্ধ ভীক্ষুরা

ওরা তো চেয়েছিল ৪৭ এ মিশে যেতে আমাদের সাথে, বেীদ্ধ সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে
জিন্নাহর বদমায়েশির দায় কেন নেয় ওরা? কেন হয় ওরা পাচারকারীর পণ্য?
কেন ওর মাটিতে ওর নিজের ইতিহাসের কোন চিহ্ন নেই?

ধারাবাহিক ভন্ডামীর সীমা ছাড়িয়ে আজ-
যেভাবে মুখে এঁটেছে কুলুপ অং সান সুকি হারামজাদী
যেভাবে মুখে এঁটেছে কুলুপ ডক্টর ইউনুস মহাজন সুদী
যেভাবে মাথা গুটিয়ে টেবিলের নিচে দিয়েছে বান কি মুন নপুংশক
যেভাবে ভয়ঙ্কর গ্লোবালাইজেশনপন্থী সুশীল বদমাশ হঠাত্‍ জাতীয়তাবাদী
সেভাবে আমরা আর আমিও সুবিধাবাদী ।



ধ্যাত্‍ ! কোথাকার কালাকুলা, ছেঁড়াভুঁড়া রোহিঙ্গা মাইর খাচ্ছে
তাতে আমার কি?
তাতে কার কি?
তাতে আমেরিকার কি? সেীদি আরবের কি? তুর্কি, কাতার আর ইরানের কি? চীন ফিন রাশিয়ার কি?
পুরুষ বেশ্যাদের আড্ডাস্থল ওআইসির কি?
সংকীর্ণ ও পশ্চিমের পা চাটা জাতিসংঘের কি?
বুঝি, বুঝি ! রোহিঙ্গা আর আরাকান তো কোন রাজনৈতিক এজেন্ডা সরবরাহ করেনা, কোন জিওপলিটিক্যাল স্বার্থ পূরণ করেনা
তাই-
স্বাধীন রাজ্যের অধিবাসীরা আজি রাষ্ট্রহীন হয়ে দগ্ধ হয় মায়ানমারের আগ্রাসনে
তাতে কার কি? তাতে কি কার?
সবাই ঠিক আছে, ঠিক ঠিক যেন বিকার
হায় ! রোহিঙ্গা ! আমি কার ? কে আমার ?


বার্মা টেররিস্টরা বলে, ওরা বাঙাল
বাঙালি বলে, ওরা রোহিঙ্গা
ইউএন বলে, ওরা শরণার্থী
মিডিয়া বলে, ওরা মানুষ কি?

এতসব ধান্ধার শেষ নেই, শেষ আছে শুধু পরিচয়ে
সানন্দে আমরা সাঁওতাল, আদিবাসী, মালাউন ও আরো অনেক কিছু
শুধু রোহিঙ্গা নয়
রোহিঙ্গা গরীব, অরাজনৈতিক, সীমান্তের ওপারে। ওর কথা বলতে আমাদের বাপু ভীষণ ভয়
ওর এনজিও আছে? ব্যাকআপ আছে? ওর কথা কথা বললে গাড়ি-বাড়ি-ক্ষমতা কিছু কি হয়?

কেউ নেই তাই আজ মানুষের মত যে বলবে চিৎকার করেঃ
‘‘ আমি সাঁওতাল, আমি মালাউন এবং আমিই রোহিঙ্গা ” ওরে।
পাঠ অনুভূতি