উত্পাদন,সরাসরি
উত্পাদনের সঙ্গে জড়িত না হয়ে দেশের সেবা করা অতোটা সোজা না যেভাবে এদেশের
কন্ঠশিল্পীরা ও নাচনেওয়ালীরা বা অভিনেতা-অভিনেত্রীরা বলে,'গান,নাচ,অভিনয়
দিয়ে আমি দেশ ও জাতির সেবা করতে চাই ।'আপনাকে আমাকে কৃষি ও এই সংশ্লিষ্ট
বিষয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে হবে।আপনার আমার কৃষক,চাষা,কৃষি
উপদেষ্টা,কৃষি কর্মকর্তা,সার আবিষ্কারক,জৈব প্রযুক্তি বিশারদ প্রভৃতি হওয়ার
ইচ্ছে রাখতে হবে।নিজস্ব কৃষি উত্পাদন কারখানা এবং শিল্প ও কৃষির সমন্বয়
ঘটাতে চেষ্টা করতে হবে ।
মডেলিং,সাংবাদিকতা,লেখক,বুদ্ধিজীবী,চাকরী,গান,নাচ,রাজনীতি উত্পাদনের
সঙ্গে জড়িত নয়।এরা দেশের আলোচিত।অথচ কৃষক ও শ্রমিক যারা সরাসরি এই দেশের
উন্নয়নের চাকা ঘাম ঝরিয়ে টেনে নিচ্ছে তাদের সম্মান নেই ,গণমাধ্যমেও তারা
অনুপস্থিত।গণমাধ্যম দখল করে আছে অনুত্পাদনশীল ভোগবাদী শ্রেণী।
উত্পাদন ছাড়া দেশের সেবা করা পেশাজীবীদের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে আমাদের দেশে।এ কারণেই জাতীয় উন্নতি ব্যাহত হচ্ছে।এই শ্রেণীকে সরিয়ে কৃষক,চাষা,শ্রমিক,মজুর ও কায়িক শ্রমিক প্রতিটি শ্রেণীকে মূল্যায়নের মাধ্যমেই কেবল জাতীয় উন্নতি ত্বরান্বিত হতে পারে ।
বিশ্বাস করি-বাংলাদেশে উত্পাদন করা পরিশ্রমীদের উপস্থিতির সংখ্যা এক দিন মূলধারায় বৃদ্ধি পাবেই । সেদিন সব ভোগবাদীর ভোগ কাজের বিনিময়েই করতে হবে,সব পুঁজিবাদীর পুঁজিকে বঞ্চিত ও শ্রমিকের স্বার্থে বিনিয়োগ করতেই হবে ।
১৯ নভেম্বর, ২০১৪