আহারে ধরা ! কাহার লাগিয়া সাজাইলা নিজেরে কে মাখিল পরাণ ভরিয়া
রাত্রির আগমনে সূয্যি ঢাকিল হৈমন্তীর শিশির কাঁদিয়া-
কয়,যাহার জনম তাহারেই দাও সকল দুয়ার খুলিয়া
দুইটি পক্ষীরই ডানা ভাঙিয়াছে অসম পীরিতে মজিয়া ।
এ গাঁয়ে রটে ও গাঁয়ে রটে ওড়ে সারা দিবারাতি
আন্ধারে সাপ দংশন করিয়া নিভাইয়া দিয়াছে বাতি
এক্ষণে তাই জবান বন্ধ অশ্রু ঝরিছে নেত্রে
কাহার লাগি কাহার যে জ্বলে জলটা কাহার পাত্রে ?
শেষ রজনী দুনিয়াদারিরে কান্দাইয়া যখন ভাসায়
অকাল পাগলে চাহিয়া রহে কি জানি কাহার আশায়...
১৯ নভেম্বর, ২০১৪