সর্বশেষ

ফের ফেলে গেলে

ফের ফেলে গেলে

সত্যি স্থান দিয়েছিলাম হৃত্‍পিন্ডে
সবগুলো থকথকে রক্তের ঘর সাজিয়েছিলাম-
তোমার জন্য অতিরঞ্জিত সুরে গান
আর প্রকাশ্যে হাঁটার দুঃসাহস করেছিলাম।
একবার ছুঁয়েছি পাঁচটি আঙুলের উল্টোপাশ
কয়েকবার তীক্ষ্নচোখে তাকিয়েছি যুগলচোখে

তারপরেও ফের তুমি ফেলে গেলে।
12.11.2013
পাঠ অনুভূতি