সর্বশেষ

আপোষহীন ভালবাসা

আপোষহীন ভালবাসা

' এই,তুমি কি পাও আমার চোখে ? '-হলুদ গোলাপপ্রিয় বালিকার প্রশ্ন
' আমাকেই ভালবাসতে কেন গেলে ? '- নীল বর্ণের তেরটি দুঃস্বপ্ন
দেখি প্রতিঘুমে ; আবৃত ডানায় কামড়ের লাল দাগ ।
তুমি বলো প্রাণের কথা প্রকাশ করা চলবেনা
প্রথম শিহরণের বহিঃপ্রকাশ ঠোঁটে রাখা যাবেনা
তুমি বলো মানবজটে হাঁটা,ঘোরা বা ছোঁয়া হবেনা
সোনালী আঁশ চুলের গন্ধ নেওয়া মানবেনা ।
তোমার কোন কথা শুনবো না,
দূরে সরাতে যতই দাও আশা ভাসা ভাসা
চাই,চিরদিন চেয়ে যাবো-আপোষহীন ভালবাসা ।

12.11.2014
পাঠ অনুভূতি