সর্বশেষ

মেয়ে

কতবার বলেছি আছি তো আমি মেয়ে,
ঘরে বাইরে যতই ব্যস্ত থাকি
লুকিয়ে রাখি তোমার ছবি বুকের ভাঁজে।
যতবার বলি ছেড়ে যাবোনা এ জীবনে
রূপবাহারের ঝলক দিয়ে চোখ ধাঁধালেও
বাঁচবো আমি তোমায় নিয়ে তুমিই রবে শেষ মরণে।
মেয়ে তবু বিষাদ নিয়ে কাঁদতে থাকে-
নোনা জলে অল্প করে মায়া ঝরে !

২৮.১১.২০১৩
পাঠ অনুভূতি