ভয়-১
..........
ভয় ভূতের উপর তেমন বিশ্বাস নেই আমার। ছোটবেলা থেকে একা থাকার প্রবল অভ্যাস এসব ভয়ডরকে আমার কাছে গুরুত্ত্বহীন করে ফেলেছে।অনেক রাতে পড়তেছি,বাড়ির পাশের ব্রিজের উপর চলে গেলাম হাঁটতে।কোথাও থেকে হঠাত্ শব্দ পেলে যদি আমার ভয় লাগতো তখন আমি ভয় না পেয়ে এগিয়ে যেতাম সামনে শব্দের উত্স খুঁজতে।ফলে লৌকিক বা যৌক্তিক একটা উত্তর পেতাম।এ কারণে ভয় আমার মধ্যে বাসা বাঁধতে পারেনি।
আমার ছোটবেলার বন্ধুরা অনেকেই আগুনের দলা দেখেছে,তারা সাদা কাপড় পরা লম্বা মাথাকাটা লোক দেখেছে অথবা শুনেছে।আমি কোনদিন দেখিনি।
আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা অনেকেই ভূতপ্রেত দেখেছে,গরু বেশে দেখেছে,পাতালবাসী দেখেছে অথবা শুনেছে দাদাদাদী নানানানীর কাছে।আমি দেখিনি।

ভয় আমার কাছে একধরনের খেলা।উত্তেজনাকর পরিস্থিতিতে রক্তচলাচল বৃদ্ধি পাওয়া আমি অনুভব করি।
শুনেছি হলের কমনরুমের পাশে এক নরকঙ্কাল জামাকাপড় ধোয়।তাকে দেখতে পুরো ফার্স্ট ইয়ায় কাটিয়ে দিয়েছি।শুনেছি রঙপুকুরের আশেপাশে আত্মহত্যা করা দুই আপু শাড়ি পরে ঘোরে।এই তিন বছর অনেক রাত কাটিয়েছি একা হেঁটে হেঁটে,তাদের দেখা পাইনি ।
কলেজে থাকতে আমি ভয় পাইনা বলে আমার বন্ধু সোহেল ভাবতো আমি নিজেই জ্বীন কি না।সে নাকি প্রায়ই আমাকে বাতাসের গতিতে চলতে দেখতো।হাহাহা..
জাবির প্রশাসনিক ভবনের সামনে গেলে গা শিউরে ওঠে একটা শব্দে।ভয় পেতে যাবো এর মধ্যে মনে পড়ে দিনে তো এখানে একাই হাঁটি ভয় আসেনা,এখন কেন?তবে কি এই রাতই ভয়?শব্দতো পোকামাকড় পাখি বা ইঁদুর করে।যুক্তির কাছে ভয় পরাজিত হয় । আমার ভয় পাওয়া হয়না ।
মেডিকেলের পাশের বটগাছের নিচে গেলে কি যেন পড়ে।ভয় পেতে যাবো অমনি আলো জ্বেলে দেখি গাছের ডাল বা পাতা।পুরাতন কলার হিজল গাছের নিচে বসে কিছু না পেয়ে কয়েকটা গান গেয়ে চলে আসি।
বছরের পর বছর ধরে আমি ভয়ের গল্প শুনেই গেলাম।আমার ভয় দেখা হলোনা,আমার ভয়ের অনুভূতি জেগেও জাগেনা । এটা আল্লাহর রহমত ।
যে আল্লাহকে ভয় পায়,সে আল্লাহর সৃষ্টিকে ভয় পায়না।
27.11.2014