সর্বশেষ

বিষাদসঙ্গ

হাসনাহেনা ভাল লাগে-এটা জেনেও যে
এর গন্ধে পাগল হয়ে সাপ আসে ।
তোমার গায়ে হাসনাহেনার চমত্‍কার গন্ধ
মুগ্ধতায় বন্দি আমি,যদিও সতর্ক করো-
'দূরে যাও,পুড়ে যাবে আমার সুবাসে ।'

হৃত্‍পিন্ডে তবু তোমাকে নিয়ে হেঁটেই চলেছি
নিঃসঙ্গ সন্ধ্যায়,দুরূহ জগতে বিষাদই যেখানে সঙ্গী।

27.11.2014
পাঠ অনুভূতি