সর্বশেষ

হুমায়ূন আহমেদ

হুমায়ূন আহমেদ


বইয়ের পাতায় জ্যোত্‍স্নার ঘোর,
মধ্যবিত্তের নৈমিত্তিক টানাপোড়ন-
আহ্রাদ,অসম বিচ্ছেদ অথবা যুক্ততা
খ্যাপাটে স্বভাবের পাগলামী,বিভত্‍স খুনীর স্বাভাবিকতা
খাদ্যের সমাহার ও তীক্ষ্ন বুদ্ধির চমকপ্রদ খেলা নিয়ে এলো
কাগজের ভাঁজে;কিশোর তারুণ্যে উন্মাদ জেদ
যার ছোঁয়ায়,যার কথায়-সে প্রিয় হুমায়ূন আহমেদ ।

তাঁরা তিনজন কেমন আছে,ইরিনার চক্র কি গেছে
হিমু ও মিসিরের মুখোমুখী দ্বন্দ্বে রূপার মুখে কি রং হয়
কুটু মিয়ার রান্নার স্বাদ-ভৌতিক আবহাওয়া,
বাদল,শুভ্র,মৃন্ময়ী,পারুল,রফিক,বাকের,ফিহা সমীকরণের জটিলতা ও
মারাত্মক সময়ের অনাকাঙ্খিত রসাত্মবোধ
বেঁচে আছে পাঠকের মনে তা কি হুমায়ূন জানে ?
কতটুকু ভালবাসে মাটি ও মানুষ আজো তাঁরে ।

[আজ অন্যতম প্রিয় লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। অজস্র শুভেচ্ছা তার জন্মদিনে।বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করে তাঁর আত্মার প্রশান্তি কামনা করি।
নভেম্বর ১৩, ২০১৪
পাঠ অনুভূতি