সর্বশেষ

ভগবানের সাথে বাস্তব কথোপকথন

ভগবানের সাথে বাস্তব কথোপকথন।
ভগবান: ভক্ত তোমার মনোবাঞ্ছা প্রকাশ কর।
ভক্ত: ভগবান, আমি একটু শুকাইবার চাই।
ভগবান: শুকাইবার জন্য তোমার তো একটু চেষ্টা করিতে হইবেক বৎস। সন্ধ্যা হইতেই দেখিতেসি তুমি কেবল চিবাইতেসো আর চিবাইতেসো, প্রথমে দেখিলাম অফিসে বসিয়া পটেটো ফ্রাই চিকেন ফ্রাই ও কফি খাইলে, ভাবিলাম বাসায় আসিয়া পাকস্থলীকে একটু বিশ্রাম দিবা, না, দেখিলাম, ইলিশ মৎস দিয়া বেশ ভালভাবে এক থালি ভাত মাখায়া খাইলে, ভাবিলাম, এর পরো একটু বিরাম নিবা, না, তা না, তিনখানা চিড়ার মোয়া নিয়া উপুড় হইয়া ফেসবুকিং নামক এক অপকর্ম করিতেসো, এরপর কি চিবাইবা শংকিত আছি। এইরূপ করিলেতো বৎস তোমার আরাধ্য বস্তু দিতে পারিবো না। আমাকেও তো একটু হেল্প করিতে হইবে তোমায়। ইউ আর মেকিং থিং ডিফিকাল্ট এন্ড মোর ডিফিকাল্ট ফর মি, ইউ আর বিকামিং সো ভুটকি ডে বাই ডে দ্যাট, দ্যাট দ্যাট..নিজের ভুড়িখানার দিকে নিবিড় দৃষ্টিতে চাহিয়াছ কখনো?...
ভক্ত : ( মনে মনে, যাতে ভগবান শুনতে না পায়!)ধুরো সব বিষয়ে ভগবানের সাথে কনসাল্ট করতে যাওয়ার কি দরকার যে ছিল, ইনসাল্ট হইয়া ফিরা আসা হুদা।
আর তাছাড়া এইটা ভক্তের নিজের লাইফ। সে তার মত করেই লাইফ কালার করবে।।।
কথায় বলে, ভগবানের সাম্নে আর ঘোড়ার পেছনে যাইতে নাই!!!!!
পাঠ অনুভূতি