গভীর রাত।পড়তেছি। এডিথ হ্যামিলটনের মিথোলজি।বা ডমিনিকের ম্যাস মিডিয়া
রিসার্চ।কিংবা আর সি আগারওয়ালের পলিটিক্যাল থিওরি অথবা আবুল মনসুর আহমদের
আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর।হঠাত্ মন খারাপ হয়ে যায়,অনেক সময় কথিত
অকারণেই।সত্যি বলতে অপ্রকাশিত কিংবা অব্যক্ত কারণে।তখন গান শুনি।পুরোনো
দিনের বাংলা গান।গান শুনতে শুনতে কখন যে ভোর হয়ে যায় টের পাইনা।সকালে ঘন্টা
দুই কোনমতে ঘুমিয়ে চোখ মুছতে মুছতে ক্লাসে গেলে কেউ কেউ বলে,...ঘুমাও নি
রাতে?
,'না'।গান শুনেছি রাতভর।
'আমার সাধ না মিটিল,আশা না পুরিলো,সকলি ফুরায় যায় মা...'
৭ নভেম্বর, ২০১৫
,'না'।গান শুনেছি রাতভর।
'আমার সাধ না মিটিল,আশা না পুরিলো,সকলি ফুরায় যায় মা...'
৭ নভেম্বর, ২০১৫